ভুলটা কোথায়?
ভুলটা কোথায়? উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন, কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু কেন? প্রোগ্রাম ডিরেক্টরশিপ, অধ্যাপনা, এবং ভর্তি কমিটির সদস্য + সাবেক পিএইচডি স্টুডেন্ট এই অভিজ্ঞতার আলোকে কিছু ব্যাপার জানাতে চাই। আশা করি ভাল করে পড়বেন এবং অ্যাপ্লাই করার সময়ে এই ব্যাপারগুলো খেয়ালে রাখবেন। ১) যথেষ্ট সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তো? ভর্তির ব্যাপারটা অনেকটা হিট অর মিস এর মতো। হয়তো সবকিছু ঠিক আছে, কিন্তু কোন এক রান্ডম কারণে আপনার বদলে আরেকজন সুযোগ পেয়ে গেল। সেজন্য নিজের প্রোফাইল নিয়ে সুপার কনফিডেন্ট থাকলেও দয়া করে যথেষ্ট সংখ্যক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করুন। "কিন্তু আমার টাকা নাই" -- আপনার আমার কারোরই বাবা দাদা জমিদার না (আশা করি)। দয়া করে আবেদন করার জন্য টাকা জমান এবং সেই টাকা শেষ না হওয়া পর্যন্ত যত পারেন অ্যাপ্লাই করুন। ছাত্রাবস্থায় আমি প্রচুর প্রোগ্রামিং শেখানোর টিউশনি করে এই অ্যাপ্লিকেশন ফী দেয়ার টাকা জমিয়েছিলাম। উদ্দেশ্য ছিল যত পারি অ্যাপ্লাই করবো। এই ফী-টা একটা একটা ইনভেস্টমেন্টের মতো। কাজেই কিপটামি করে বা অজুহাত না খুঁজে টাকা জমান। কোথাও ফী ওয়েইভার দিলে সেটার সুযোগ নিন। ২) ...